ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে শনাক্ত ১৭৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৩, ১৬ ডিসেম্বর ২০২৩
ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে শনাক্ত ১৭৯
ফাইল ফটো

দীর্ঘদিন পর ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে একজনেরও মৃত্যু হয়নি।

প্রতিদিনের মতো শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৭৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১ জন। এছাড়া ঢাকার বাইরের ১২৮ জন।

Advertisement

আরো জানানো হয়েছে, এ বছর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ২ লাখ ৯ হাজার ৫৩৪ রোগী। আর ঢাকায় চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৪৯ জন। চলতি বছর ডেঙ্গুতে ১ হাজার ৬৭৮ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ৭১০ জন এবং ঢাকার বাইরে ৯৬৮ রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করে গত জুন থেকে। ঐ মাসে ৩৪ জনের মৃত্যু হয়। জুলাইয়ে প্রাণ হারান ২০৪ জন। আগস্টে মৃত্যু হয় ৩৪২ জনের। সেপ্টেম্বরে ৩৯৬, অক্টোবরে ৩৯৬ এবং নভেম্বরে ২৭৪ জন মারা যান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!