ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৯১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩১, ১৯ নভেম্বর ২০২৩
ডেঙ্গুতে ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৯১
ফাইল ফটো

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ৯৪৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ২২৭ জন এবং অন্যান্য বিভাগে ৩ হাজার ৭২২ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

এতে আরো বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ১ হাজার ২৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৭২০ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯৪ হাজার ৭৫৭ জন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৩ হাজার ৪০৭ এবং ঢাকার বাইরে ১ লাখ ৯১ হাজার ৩৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!