ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত প্রায় ৩ লাখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১২, ১৭ নভেম্বর ২০২৩
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত প্রায় ৩ লাখ
ফাইল ফটো

চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৯৯ হাজার ৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৫ হাজার ৮৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৯৬৬ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯২ হাজার ২৬৬ জন। এদের মধ্যে ঢাকায় ১ লাখ ২ হাজার ৮৪১ এবং ঢাকার বাইরে ১ লাখ ৮৯ হাজার ৪২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে সারাদেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯৫৬ জন রোগী।

Advertisement

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৬ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫২৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৩৪৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৯০০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!