রোববার সকালে ভোলা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ও ইউনিসেফ এর সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনিরুল ইসলাম প্রমুখ।
এ সময় ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান সবাইকে নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু বর্তমানে বিধিবদ্ধ উপসর্গ আর সময়ে সীমাবদ্ধ নয়। বরং নতুন নতুন উপসর্গ নিয়ে প্রতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত সবাইকে সচেতন হতে হবে।
.png)
২৯ অক্টোবর হতে ৪ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী জেলার সর্বত্র ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হবে। পরিচ্ছন্নতা অভিযানে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও নির্মূলসহ ঘরবাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে সবাইকে সচেতন করা হবে।