ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২২, ২৯ অক্টোবর ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ।

রোববার সকালে স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

পরে শহরে শোভাযাত্রা ও শিশু পার্ক এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন জেলা প্রশাসকসহ জেলার কর্তা ব্যক্তিরা।

Advertisement

ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ আগামী সাতদিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট সদস্য ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে জেলাজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা ও মসক নিধন কার্যক্রম চালাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!