ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-বিস্ফোরকসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৩, ২৮ অক্টোবর ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-বিস্ফোরকসহ গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারত থেকে নিয়ে আসার সময় ৭ কেজি ৪৫০ গ্রাম গান পাউডারসহ (বিস্ফোরক) মনিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর লক্ষ্যে সীমান্ত পাড়ি দিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক চোরাচালান বন্ধে বিজিবি কঠোর নজরদারি রাখছে। 

এরই ধারাবাহিকতায় জহুরপুরটেক বিওপির তেকোনা নামক নদীর চর এলাকা দিয়ে শুক্রবার বিকেলে ভারত থেকে গান পাউডার, অস্ত্র ও গুলি নিয়ে আসার সময় এক চোরাকারবারীকে গ্রেফতার করে বিজিবি। তবে তার সঙ্গে থাকা আরেক চোরাকারবারী নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!