গ্রেফতার ওই ছিনতাইকারী পৌর শহরের দেবগ্রাম এলাকার মো. সেলিম মিয়ার ছেলে। গ্রেফতার ওয়াসিমকে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে মধ্যরাতে খবর আসে বড় বাজার রেলওয়ে গেট সংলগ্ন জায়গায় ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছে। এমন খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
.png)
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে অপরাধ নির্মূল করা হবে।