ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গু রোগী দুই লাখ ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১২, ২৮ সেপ্টেম্বর ২০২৩
ডেঙ্গু রোগী দুই লাখ ছুঁই ছুঁই
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখের কাছাকাছি পৌঁছে গেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯৯ হাজার ১৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৩৫৭ রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে ডেঙ্গুতে ৯৬৭ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৭৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি তিন হাজার ৪৫৭ জন। অন্যরা ঢাকার বাইরে বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!