ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

আগস্টের ২০ দিনেই ৫০ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৪, ২১ আগস্ট ২০২৩
আগস্টের ২০ দিনেই ৫০ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে
ফাইল ফটো

এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। চলতি আগস্ট মাসের ২০ দিনেই ৫০ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন। মারা যান ৯ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭২ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৮৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৬৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৬০৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এখন পর্যন্ত দেশে ১ লাখ ২ হাজার ১৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৯ হাজার ৩২৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫২ হাজার ৮৬৩ জন।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ হাজার ২০ জন। এর মধ্যে ঢাকায় ছিলেন ৪৫ হাজার ৩৫৮ এবং ঢাকার বাইরে ছিলেন ৪৮ হাজার ৬৬২ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!