শনিবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৮ জন, নাগরপুর উপজেলায় ৫ জন, মির্জাপুর উপজেলায় ৬ জন, মধুপুর উপজেলা ৮ জন ও ধনবাড়ী উপজেলায় রয়েছেন ৬ জন।
.png)
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৯১ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৪ জন রোগী। মৃত্যুবরণ করেছেন দুইজন।