ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো ১২ মৃত্যু, হাসপাতালে ২৯৫৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৫, ১০ আগস্ট ২০২৩
ডেঙ্গুতে আরো ১২ মৃত্যু, হাসপাতালে ২৯৫৯
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৫৯ জন।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার ৯৭ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৮৬২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৭৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

Advertisement

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ হাজার ২৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৭ হাজার ৮৭৪ জন। মারা গেছেন ৩৬৪ জন। এর মধ্যে ঢাকা সিটির ২৮৩ জন এবং ঢাকা সিটির বাইরের ৮১ জন।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের আতঙ্ক নয়। ফলে এর ভয়াবহতা বাড়ছে। এটি মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!