ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ৯ আগস্ট ২০২৩
রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় বেদানা বেগম (৫৬) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি নাটোর লালপুরের বাসিন্দা। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৪ জনে। 

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সৈকত আলী (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়। সে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর এলাকার বাসিন্দা।

Advertisement

হাসপাতালের পরিচালক এফএমএ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ৪ জন ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এরমধ্যে গত দুইদিনেই তিনজনের মৃত্যু হয়। আর মৃত প্রত্যেকের ঢাকায় গিয়ে ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

এদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আইয়ুব আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছিলো। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। গত ৮ জুলাই রাজশাহীর বাঘায় প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবক মারা যান। এ নিয়ে রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!