ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামেকে ডেঙ্গু আক্রান্ত আরো একজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ৯ আগস্ট ২০২৩
রামেকে ডেঙ্গু আক্রান্ত আরো একজনের মৃত্যু
ফাইল ফটো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সৈকত আলী নামে এক কিশোরের মৃত্যু হয়। মৃত সৈকত আলী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর এলাকার বাসিন্দা।

হাসপাতালের পরিচালক এফএমএ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সৈকত ডেঙ্গু জ্বর নিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর এখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত ৮ জুলাই রাজশাহীর বাঘায় প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবক মারা যান। এ নিয়ে রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনজনে। মৃত তিনজনই রাজধানী ঢাকা ভ্রমণের পর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!