ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ৯ আগস্ট ২০২৩
সাতক্ষীরায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮
ফাইল ছবি

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই প্রথম একজনের মৃত্যু হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যাও দুইশত ছাড়িয়ে গেছে। গত ৪৮ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জনের ডেঙ্গু জ্বর শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৭ জনে। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৮ জন রোগী ভর্তি রয়েছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. জয়ন্ত দাশ জানান, সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬৪ জন।

Advertisement

বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, আশাশুনি ২ জন, দেবহাটা ১ জন, কালিগঞ্জ ৪ জন, কলারোয়া ৫ জন, শ্যামনগর ২ জন, তালা ১ জন এবং বেসরকারি প্রতিষ্ঠানে ১ জন রোগী ভর্তি রয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!