ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ৮ আগস্ট ২০২৩
লক্ষ্মীপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু
ফাইল ছবি

লক্ষ্মীপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হনুফা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত হনুফা সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ওবায়দুল হক হিরনের স্ত্রী। তার বাবার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। 

ইউপি সদস্য ওবায়দুল হক হিরন জানান, গত কয়েকদিন ধরে তার স্ত্রী হনুফা অসুস্থ ছিলেন। শুরুতে বাড়িতে রেখেই তাকে চিকিৎসা দেওয়া হয়। সোমবার রাত ৮টার দিকে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালীর চৌরাস্তা প্রাইম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে। ওই হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরই মধ্যে তার স্ত্রী হনুফা মারা যান।

Advertisement

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন (সিএস) আহাম্মদ কবীর বলেন, হনুফা বেগম লক্ষ্মীপুরে কোথাও চিকিৎসা নেননি। তিনি নোয়াখালীর একটি হাসপাতালে মারা গেছেন। লক্ষ্মীপুরের হাসপাতালগুলোতে এখনো পর্যন্ত কোনো রোগী মারা যাননি। আমরা রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!