সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ জন। এর মধ্যে ৬৫ জন সরকারি হাসপাতালে এবং ১৯ জন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ নিয়ে চলতি মাসে জেলায় ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন ৬৮৭ জন।
.png)
এছাড়া চলতি বছর এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৪৬৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ২১৪ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার ডেঙ্গু উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন ৩৫ বছর বয়সী মর্জিনা বেগম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় চলতি মাসে মৃত্যু হয়েছে তিনজনের।
চলতি মাসের সাতদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮৭ জন। এর আগে জুলাইয়ে দুই হাজার ৩১১ জন ভর্তি হন।