মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৭ জন, নাগরপুর উপজেলায় পাঁচজন, মির্জাপুর উপজেলায় ছয়জন, মধুপুর উপজেলায় দুইজন, গোপালপুর উপজেলায় একজন এবং ধনবাড়ী উপজেলায় রয়েছেন চারজন।
তিনি আরো জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে মঙ্গলবার পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৮ জন। সুস্থ হয়েছেন ৬২৫ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৩ জন। মৃত্যুবরণ করেছেন একজন।
.png)