ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ডেঙ্গুতে প্রথম মৃত্যু

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৬, ৮ আগস্ট ২০২৩
ফেনীতে ডেঙ্গুতে প্রথম মৃত্যু
ফাইল ফটো

ফেনীর সোনাগাজী পৌরসভার হিসাবরক্ষক মিজানুর রহমান ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা এটি।

সোমবার দুপুরে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত মিজান উপজেলার নবাবপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

সোনাগাজী পৌরসভার কর নির্ধারক কর্মকর্তা নূর নবী আজাদ জানান, মিজানুর রহমান তিনদিন ধরে প্রচণ্ড জ্বরে আক্রান্ত ছিলেন। জ্বর না কমায় তিনি শনিবার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ঐদিনই তাকে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। রিপোর্টে তার ডেঙ্গু পজেটিভ আসে।

Advertisement

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৩৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুলাই মাসে রেকর্ডসংখ্যক ডেঙ্গু রোগী শনাক্তের পর চলতি মাসে শনাক্তের হার বেড়েছে ৬০ শতাংশের বেশি। আক্রান্তদের মধ্যে নারী-পুরুষসহ শিশুরাও রয়েছে।

ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন বলেন, ডেঙ্গুতে সচেতনতার বিকল্প নেই। আক্রান্ত রোগীদের চিকিৎসায় এরই মধ্যে ফেনী জেনারেল হাসপাতালের নতুন ভবনে ৩০ শয্যার আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ডেঙ্গু ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!