ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

জুলাইয়ে ডেঙ্গুরোগী বেড়েছে ৭ গুণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১১, ৩০ জুলাই ২০২৩
জুলাইয়ে ডেঙ্গুরোগী বেড়েছে ৭ গুণ
ফাইল ফটো

জুন মাসের তুলনায় জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। 

রোববার স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তিনি বলেন, জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ৭৫ জন, জুলাই মাসে এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪২৯ জন।

Advertisement

অধ্যাপক শাহাদাত হোসেন জানান, গত মাসের তুলনায় এই মাসে আমাদের রোগী সাত গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মোট রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি ৬৪ শতাংশ এবং নারী ৩৬ শতাংশ। এছাড়া মধ্যবয়সী যারা তারাই বেশি আক্রান্ত হচ্ছেন।

তিনি আরো জানান, ঢাকার ভেতরে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে মুগদা হাসপাতালে। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরে শিশুদের আক্রান্ত হওয়ার হার ঢাকার বাইরের তুলনায় বেশি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!