[ দেশজুড়ে ]
ডাস্টবিনে জীবিত নবজাতক, হাসপাতালে নিল পুলিশ
চমেকে শিশুটির সঙ্গে চিকিৎসক ও পুলিশ
চট্টগ্রামে সড়কের পাশের একটি ডাস্টবিন থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের একটি ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকী বলেন, স্থানীয়দের তথ্যে আইস ফ্যাক্টরি রোডের সিটি সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন ডাস্টবিন থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। নিকটস্থ একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরো বলেন, নবজাতকটি সুস্থ আছে। আমরা তার পরিচয় উদ্ধার ও কারা ফেলে গেছে তা জানার চেষ্টা করছি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!