ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দাগনভূঞায় উত্তেজক ট্যাবলেটসহ আটক ১

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ২৫ নভেম্বর ২০১৯
দাগনভূঞায় উত্তেজক ট্যাবলেটসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর দাগনভূঞার আজিজ ফাজিলপুর গ্রামের হিরণ কমিউনিটি সেন্টারের সামনের এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় যৌন ও অননুমোদিত নকল ট্যাবলেটসহ একজনকে আটক করেছে র‍্যাব। সোমবার দুপুরে র‌্যাব এ তথ্য নিশ্চিত করে।

আটক মো. আবুল হাসান নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার শাহজাদপুরের আবদুর রবের ছেলে।

ফেনীস্থ র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী এসপি মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১টায় র‌্যাবের একটি আভিযানিক দল আজিজ ফাজিলপুর গ্রামের হিরণ কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব তাদের ধাওয়া করে মো. আবুল হাসান নামের একজনকে আটক করে। উদ্ধারকৃত ভারতীয় যৌন ও অননুমোদিত নকল ট্যাবলেটের আনুমানিক মূল্য আট লাখ ৩৫২ টাকা।

তিনি আরো জানান, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ট্যাবলেট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার সকালে দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!