[ দেশজুড়ে ]
চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে রিকশাচালকের মৃত্যু
বন্য হাতির আক্রমণে জহুরলাল দেব প্রকাশ কালাবাঁসি নামে একজন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়ার পাহাড়ি এলাকা হিমছড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জহুর লাল দেব পূর্ব নাপোড়া ৮ নম্বর ওয়ার্ডের রাজ চন্দ্র দেবের ছেলে। পেশায় তিনি রিকশাচালক ছিলেন।
জানা গেছে, শনিবার রাতে তিনটি হাতি পাহাড় থেকে নেমে জহরলালের বাড়ির সামনে আলুক্ষেতে দাঁড়িয়ে ছিল। অন্ধকারে টের না পেয়ে তিনি হাতির খুব কাছে চলে যান। কাছে পেয়ে হাতির দল তার ওপর আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ইদানিং বন্যহাতি লোকালয়ে বারবার আক্রমণ করছে। নিহতের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে এক লাখ টাকার আর্থিক সহায়তা দেয়া হবে।
বাঁশখালী ইউএনও মোমেনা আক্তার বলেন, বন্য হাতির আক্রমণে নিহত জহুর লাল দেবের পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান করেছি।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!