ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয়

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ২৮ নভেম্বর ২০২৬
জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয়
বাম পাশে সভাপতি শাহীন ও ডানপাশে সম্পাদক মুকুল। ছবি: সংগৃহীত

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শাহনুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম রব্বানী (মুকুল) নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে শাহনুর রহমান শাহীন ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোমিন ফকির পেয়েছেন ৯৪ ভোট।

সহসভাপতি পদে অ্যাডভোকেট খায়রুল আহসান সাখিদার (জুয়েল) ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান হেলাল পেয়েছেন ৮৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম রব্বানী (মুকুল) ১৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. সামসুল ইসলাম পেয়েছেন ৯৩ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. হাসানুজ্জামান নান্নু এবং নিরীক্ষা সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নাজমুল ইসলাম জনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নূর ই আলম ছিদ্দিক ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. লুৎফর রহমান পেয়েছেন ৮২ ভোট।

অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম-০৩ পেয়েছেন ১২৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. নাসিমুস সাকালাইন টিটো পেয়েছেন ১০১ ভোট।

গ্রন্থাগার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে অ্যাডভোকেট মো. রুহুল আমিন ফারুক ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. মুনিকুজ্জামান হীরক পেয়েছেন ৮৬ ভোট।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সাদত জামান প্রিন্স (১৭২ ভোট), অ্যাডভোকেট মোছা. ইতি খাতুন (১৬৮ ভোট) এবং অ্যাডভোকেট মো. মাহমুদ হাসান ফিরোজ (১৪৮ ভোট)। এ পদে প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. শওকত আলী পেয়েছেন ১১৫ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিতরা আগামী এক বছরের জন্য জেলা আইনজীবী সমিতির দায়িত্ব পালন করবেন।

ডেইলি-বাংলাদেশ/জয়পুরহাট/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!