ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
নড়াইল বিএনপি নেতা পলাশকে কুপিয়ে জখম
নড়াইলের লোহাগড়ায় বিএনপি নেতা মো.রবিউল ইসলাম পলাশকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া টেলিফোন অফিসের সামনে থেকে তার কুপিয়ে জখম করা হয়।
আহত রবিউল ইসলাম পলাশ পৌরসভার গোপীনাথপুর গ্রামের মৃত নজির শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লক্ষীপাশা মারকাজুল মসজিদের দিকে চাচ্ছিলেন। পথিমধ্যে লক্ষী পাশা টেলিফোন অফিসের সামনে আসলে তার মোটরসাইকেলটিকে গতিরোধ করে ৪-৫ জন। পরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হযেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে
বলেন, বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।