ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদারগঞ্জে ভিমরুলের আক্রমণে কবি ফাসাদের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৭, ১৩ অক্টোবর ২০২৬
মাদারগঞ্জে ভিমরুলের আক্রমণে কবি ফাসাদের মৃত্যু
মাদারগঞ্জে ভিমরুলের আক্রমণে মৃত কবি ওবায়দুল হক ফাসদের জানাজার একাংশ। ছবি- ডেইলি বাংলাদেশ।

মাদারগঞ্জ পৌর এলাকায় ভিমরুলের আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ৩টার দিকে ওবায়দুল হক ফাসাদ সরকার (৬৫) নামের ছান্দসিক চারণ কবির মৃত্যু হয়েছে। 


তার স্বজন আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কবি ফাসাদ সরকার রাতে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল তরফদারবাড়ি এলাকায় নিজ বাড়িতে ওবায়দুল হক ফাসাদ সরকার ভিমরুলের আক্রমণে আহত হয়। নিহত ওবায়দুল হক ফাসাদ সরকার ওই এলাকার মৃত উমেদ আলী সরকারের ছেলে। সে জোনাইল বাজারের হার্ডওয়ার ও মেশিনারিজ ব্যবসা করতেন। ফাসাদ সরকার তিনি ছিলেন ছান্দসিক কবি মুখে মুখে ছন্দ রচনা করে নিজেই আবৃত্তি করতেন। তিনি এলাকায় কবিতা আবৃত্তির জন্য পরিচিত ছিলেন।
তার আত্মীয় আজহারুল ইসলাম জানান, সোমবার সকালে বাড়ির বারান্দায় বসে ছিলেন ফাসাদ সরকার। এ সময় একটি ভিমরুল তাকে কামড় দিলে তিনি সেটি তাড়িয়ে দেন। পরে অসংখ্য ভিমরুল এসে তাকে আক্রমণ করে। এতে ভিমরুলের কামড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে স্বজনেরা তাকে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মৃত্যু হয়। কবি ওবায়দুল হক ফাসদের জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!