[ দেশজুড়ে ]
আখাউড়ায় দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ মো. সায়েম মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই কেজি গাঁজাসহ সায়েম মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করেন পুলিশ সদস্যরা।
গ্রেপ্তার সায়েম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলঘড়িয়া গ্রামের মৃত আল আমিন মিয়ার ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ সায়েম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজা জব্দতালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান চলছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!