ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ৪ অক্টোবর ২০২৬
লালমোহনে নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
লালমোহনে ছাত্রদলের আনন্দ মিছিলে দলীয় নেতাকর্মীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত উপজেলা কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন ইলিয়াছ ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম নয়নের নেতৃত্বে মিছিলে বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে নবগঠিত কমিটির নেতাকর্মীদের অংশগ্রহণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Advertisement

সমাবেশে নবগঠিত কমিটির নেতারা বলেন, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)-এর নেতৃত্বকে আরও শক্তিশালী করতে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কমিটির নেতাকর্মীরা সর্বোচ্চ ভূমিকা রাখবেন।

এ সময় উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান নেতারা।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!