ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ৪ অক্টোবর ২০২৬
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
দৌলতখান থানা, ফাইল ছবি।

ভোলার দৌলতখান উপজেলায় ফয়েজ (২৫) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফয়েজ উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত শফিজল হকের ছেলে।

জানা গেছে, ফয়েজ প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে যান। পরে পুকুর থেকে উঠতে না পারায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।

Advertisement

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!