ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
মনপুরায় ইয়াবাসহ গ্রেপ্তার দুই যুবক। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার মনপুরা উপজেলায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এরআগে, শুক্রবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাধেরহাট বাজারের উত্তর-পূর্ব পাশে আলী টেলিকমের সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. শুভ (২১) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জমির শাহ বাজার এলাকার মো. সুমনের ছেলে মো. শামিম (২১)।

Advertisement

জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে সন্দেহজনক অবস্থায় তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মনপুরা থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর তাদের শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!