ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই দিনেও খোঁজ মেলেনি প্রাইভেট পড়তে যাওয়া কিশোর ওমরের

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮, ১২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনেও খোঁজ মেলেনি প্রাইভেট পড়তে যাওয়া কিশোর ওমরের
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার দৌলতখান উপজেলায় প্রাইভেট পড়তে বাসা থেকে বের হওয়ার পর মো. ওমর (১৪) নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাসা থেকে বের হয়েছিল ওমর। আজ শনিবারও সকাল সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত  তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, নিখোঁজ ওমর দৌলতখান উপজেলার মধ্য জয়নগর এলাকার বাসিন্দা ফরহাদ হোসেনের ছেলে। সে খায়ের হাট রাস্তার মাথায় অবস্থিত তামীরুল উম্মাহ মাদরাসার দশম শ্রেণির ছাত্র।

Advertisement

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয় ওমর। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

ওমরের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তার সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা চেয়েছে পরিবার।

আজ শনিবার সকালে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, ওমর নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশ বিষয়টি দেখছে।

কোনো ব্যক্তি ওমরের সন্ধান পেয়ে থাকলে দ্রুত তার পরিবারের সঙ্গে 📞 ০১৭১৪৯৫৪৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআই
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!