পাবনায় চাঞ্চল্যকর আব্দুল বারেক হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃতরা হলেন পাবনা জেলার চাটমোহর থানার সজনাই দক্ষিণপাড়া এলাকার জাহের মোল্লার ছেলে ও মামলার ১নং আসামি. রবি মোল্লা (৪২) এবং তার স্ত্রী ও মামলার ৬নং আসামি রেশমা খাতুন (৩০)। শুক্রবার( ১১ সেপ্টেম্বর) রাতে র্যাবের একটি আভিযানিক দল ঈশ্বরদী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী থানাধীন আরামবাড়ীয়া বাজার ও ভাদুর বটতলা বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঞ্চল্যকর এই হত্যা মামলার এজাহারনামীয় আসামি রেশমা খাতুনকে আরামবাড়ীয়া বাজার এলাকা থেকে এবং অপর আসামি তার স্বামী . রবি মোল্লাকে ভাদুর বটতলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
.png)
মামলা সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুর আনুমানিক দুইটার দিকে পাবনার চাটমোহর থানার পাশ্লাডাঙ্গা ইউনিয়নের সজনাই এলাকায় আসামি রবির বাড়ির সামনে পাকা রাস্তার ওপর পূর্ব শত্রুতার জেরে হামলা চালানো হয়। এ সময় আসামিরা আব্দুল বারেক (৩৬ নামের এক যুবককে)-কে লোহার রড, কাঠের খাইটা ও বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর ভিকটিমের চাচা ওয়াহাব আলী প্রামানিক বাদী হয়ে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।