CMA হল হিসাববিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি শাখা উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান (যা মূলত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বা Internal Control এর সাথে সম্পর্কিত) এর ওপর বিশেষায়িত এবং আইন দ্বারা স্বীকৃত একটি প্রফেশনাল ডিগ্রি। এই ডিগ্রি বাংলাদেশ সরকারের নিবন্ধিত প্রতিষ্ঠান দি ইন্সটিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট (ICMAB) থেকে প্রদান করা হয়।
সিএমএ কী শুধু মাত্র অ্যাকাউন্টিং বা ফাইনান্স পেশাজীবীরা করতে পারে? না, যেকোনো কর্মক্ষেত্রের মানুষ যেকোনো সময় এই ডিগ্রি অর্জন করতে পারে। এখন অনেক ইন্জিনিয়ার বা ডাক্তারাও এই ডিগ্রি অর্জন আগ্রহ প্রকাশ করেছেন।
.png)
সিএমএ কেন করা জরুরি?
এই প্রশ্নের সঠিক উত্তর নির্ভর করছে আপনার আগ্রহের উপর। আপনি যদি অ্যাকাউন্টিং বা ফাইনান্স বুঝতে চান, তবে সিএমএ করা যেতে পারে।
এছাড়াও যারা অ্যাকাউন্টিং বা ফাইনান্স পেশায় ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য সিএমএ একটি বিশেষ সুযোগ করে দিতে পারে। একজন সিএমএ কোম্পানির সিএফও ( Chief Financial Officer) থেকে সিইও (Chief Exicutive Officer) পর্যন্ত হতে পারেন। তাই সিএমএ শুধু ডিগ্রি নয় বরং স্বপ্ন পূরণের সিঁড়ি।
CMA তে ক্যারিয়ার কেমন?
CMA রা Cost Accounting এবং Management Accounting এ বিশেষায়িত হলেও কার্য পরিধি একটি কোম্পানির Accounts এবং Finance এর অন্য সকল শাখাতেও বিস্তৃত (শুধুমাত্র Financial/Statutory Audit ব্যতীত) ৷ CMA রা সাধারণত কোম্পানিতে Financial Accountant, Cost Accountant, Finance Manager, Management Advisor, Internal Auditor, Financial Analyst, Company Secretary, Project Manager, Tax Specialist, Plant Manager, Treasurer, Accounting Technician, Compliance Manager ইত্যাদি হিসেবে কাজ করতে পারে ৷ অথবা CMA রা চাইলে Consultancy Firm খুলে Cost Audit, Management Consultancy, Tax Services ইত্যাদি প্রদান করতে পারে
দি ইন্সটিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ তাদের কার্যক্রম ১ টি প্রধান কার্যালয়, ৩ টি শাখা এবং ৫ টি শিক্ষা কেন্দ্র থেকে পরিচালনা করছে। শাখা গুলো হলো: চট্টগ্রাম , রাজশাহী, খুলনা। এছাড়াও বিদেশে থেকেও সিএমএ করার সুযোগ থাকছে।
শুধু অফলাইনে নয়, বরং সমান তালে অনলাইনেও সিএমএ করার সুযোগ থাকছে। অফলাইন প্রোগ্রামের নাম কোচিং প্রোগ্রাম এবং অনলাইন প্রোগ্রামের নাম করেসপন্ডেন্স প্রোগ্রাম।
এবার আসি কীভাবে ভর্তি হবেন। সিএমএ যে ভর্তি হওয়ার তিনটি মাধ্যম রয়েছে।
১. ইন্টারমিডিয়েট এন্ট্রি রুট,
২. গ্র্যাজুয়েট এন্ট্রি রুট
৩. প্রফেশনাল এন্ট্রি রুট
ইন্টারমিডিয়েট এন্ট্রি রুটের মাধ্যমে আপনি এইচএসসি পাস করার পর ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে এসএসসি ও এইচএসসি মিলে মোট ৬.৫০ জিপিএ প্রয়োজন।
এবার আসি সিএমএ কত গুলো কোর্স? সিএমএ তে মোট ২১ টি কোর্স। ৫ টি লেভেলে বিভক্ত প্রতিটি কোর্স। ২১ টি কোর্সের জন্য ২০০০ মার্ক।
সিএমএ তে বছরে ২ সেশন এ ভর্তি হওয়া যায়। জানুয়ারি সেশন এবং জুলাই সেশন। দুই সেশনেই কোচিং এবং করেসপন্ডেন্স এ ভর্তি চলে। প্রথমবার ভর্তি হতে খরচ হয় ২৭ হাজার টাকা। ২.৫ বছরের এই কোর্সে পাঁচ টি লেভেলে মোটা খরচ হয় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
কোচিং প্রোগ্রামে ভর্তি হলে আপনাকে ৭৫ শতাংশ ক্লাস উপস্থিত থাকতে হবে পরীক্ষায় বসার জন্য। অন্যদিকে করেসপন্ডেন্স প্রোগ্রামে আপনাকে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করতে হবে। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট নম্বর অর্জন করতে হয়।
আপনি যদি অ্যাকাউন্টিং পেশায় ক্যারিয়ার গড়তে চান তবে সিএমএ করা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কর্পোরেট দুনিয়ায় নিজেকে দক্ষ ও প্রফেশনাল হিসেবে প্রতিষ্ঠিত করতে সিএমএ ডিগ্রির চাহিদা আজও কমেনি বরং বেড়েই চলেছে।

বৃত্তি ও শিক্ষানবিশ কাজ:
গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান থেকে বৃত্তির ব্যবস্থা করা হয়। এ ছাড়া চারটি লেভেল বা প্রফেশনাল লেভেল-৩ সমাপ্তির পর ৩ মাসের জন্য গবেষণা ও শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ করে দেওয়া হয়।
কাজের ক্ষেত্র:
বর্তমানে করপোরেট খাতে ফাইন্যান্স ও ম্যানেজমেন্ট পেশাজীবীদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সিএমএ যোগ্যতার গুরুত্বও বেড়েছে। ব্যাংক, বিমা, টেলিকমিউনিকেশন, উৎপাদন খাত ও বহুজাতিক কোম্পানিতে এ যোগ্যতাধারীদের কাজের সুযোগ রয়েছে। সিএমএ সম্পন্ন করে বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যবসায় ও বাণিজ্যক প্রতিষ্ঠানের হিসাব বিভাগ, শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বিভাগসহ প্রশাসন বা অন্যান্য বিভাগেও এ ডিগ্রির কদর রয়েছে।
সিএমএ সম্পন্ন করার পর একজন পেশাজীবী দ্রুত করপোরেট ফাইন্যান্স, অডিট বা কর বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। অভিজ্ঞতা ও ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে পরবর্তীতে এসিএমএ এবং এফসিএমএ সদস্যপদ অর্জনের সুযোগ থাকে, যা দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারে অত্যন্ত মর্যাদাপূর্ণ।
লেখক : লিমন হেমরম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর একজন শিক্ষার্থী। পাশাপাশি তিনি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (CMA) কোর্সে অধ্যয়ন করছেন। ব্যবসা, অর্থনীতি, সমাজ ও সমকালীন নানা বিষয়ের প্রতি তাঁর আগ্রহ রয়েছে।