বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তমাল পশ্চিম বিজয়পুর গ্রামের ক্যামেল চাম্বুগংয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নতুন ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য পাহাড়ের ওপরে থাকা বাবার ঘর থেকে বৈদ্যুতিক তারের মাধ্যমে সংযোগ আনছিলেন তমাল। এ সময় কাজ করতে গিয়ে তিনি অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ বাড়ি নিয়ে গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।