[ দেশজুড়ে ]
মাদারীপুরে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
মাদারীপুরের শিবচরে পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দারুসুন্নাহ ইসলামিয়া মাদরাসার পাশে একটি পরিত্যক্ত জায়গায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শিবচর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২৩ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ মুহূর্তে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। নিহত নারীর পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!