ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অসামাজিক কার্যকলাপ, আবাসিক হোটেল থেকে ১৪ নারী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ১১ আগস্ট ২০২৬
অসামাজিক কার্যকলাপ, আবাসিক হোটেল থেকে ১৪ নারী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়া মহানগরের পুরান বগুড়ায় তিনমাথা এলাকায় অবস্থিত অবকাশ নামে একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৫ জন নারীকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে র‌্যাব-১২ বগুড়া ও সদর থানার পুলিশের একটি দল ওই হোটেলে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। অভিযানকালে আটক আরো চার পুরুষকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৫ নারীকে গ্রেফতার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানায়নি পুলিশ। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!