ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫০, ২১ জুলাই ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে  সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর বাদুরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫০), তার ভাতিজি রাজশাহীর তানোর উপজেলার কইচামোহনপুর গ্রামের এরশাদের মেয়ে আশা খাতুন (২৮) ও তার মেয়ে লক্ষীপুর হাজিপাড়া গ্রামের বাবুর মেয়ে মীম (১৩)।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, সকালে হাসিনা বেগম ছাদে ওঠার জন্য বাড়ির ভেতরে লাগানো লোহার সিঁড়িতে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে নাতনি মিম ও ভাতিজি আশা খাতুন ছুটে এলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। লোহার সিঁড়িটি বৃষ্টিতে ভিজে আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!