বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ আদলতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।
পাবলিক প্রসিকিউটর আকরাম হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট ভালুকা সাবরেজিস্টার অফিসের দলিল লেখক মিন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে ভালুকা থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৩ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়।
.png)
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও নিহতের স্বজনরা। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা।