রোববার (২৮ জুন) সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন। এ সময় সচিব সুমনা আল মজীদ, ডা. এইচ কে দেবনাথসহ সিটি কর্পোরেশনে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছর ময়মনসিংহ জেলায় ৩ হাজার ৫১৯ টি কেন্দ্রে ৭ হাজার ৩৮ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ৯ লাখ ৩০ হাজার ৭১৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।।
.png)
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ৩৩ ওয়ার্ডে ৬৮ হাজার ৭১০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। সকাল ৮ থেকে বিকাল ৪ পযর্ন্ত এ ক্যাম্পেইন চলবে বলে জানানো হয়।