ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির নির্বাচন সেপ্টেম্বরে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:৩৫, ৭ জুন ২০২৬
ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির নির্বাচন সেপ্টেম্বরে
প্রতীকী ছবি

ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির নির্বাচন আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। শনিবার (৬ জুন) রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সমিতির সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কিশোরগঞ্জের কাজী মহসিন আল আব্বাসকে প্রধান করে ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের বাকি সদস্যরা হচ্ছেন নুরুল হাসান খান, (নেত্রকোনা) ড.উৎপল কুমার সরকার (ময়মনসিংহ), খান মুহাম্মদ সালেক (টাঙ্গাইল), আহমদ দীপু (জামালপুর) ও আব্দুল মান্নান (শেরপুর)। 

Advertisement

সভায় গৃহীত এক সিদ্ধান্তে প্রতিটি জেলা কমিটিকে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে নিজ নিজ জেলার অনুমোদিত ভোটার তালিকা (মোবাইল নম্বরসহ) কেন্দ্রীয় দফতর সম্পাদক গোলাম কিবরিয়ার কাছে জমা দিতে বলা হয়। নির্বাচন কমিশন বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার ভোটার তালিকা পাওয়ার পর নির্বাচনী সিডিউল ঘোষণা করে নির্বাচনের কার্যক্রম শুরু করবে। সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রথমে প্রীতি সম্মেলন ও পরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি আরফানুল হক নাহিদ, ময়মনসিংহ জেলা সাংবাদিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, জামালপুর জেলা  সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুল আলম, নেত্রকোনা জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শওকত হোসেন লিথু, শেরপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি হকিকত জাহান হকি ও সাধারণ সম্পাদক তানজিল রিমন। 

এছাড়া সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আশরাফ আলী, মহসিন আল আব্বাস, যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল খোকন, মুহাম্মদ শাহজাদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান, সাংস্কৃতিক সম্পাদক মঈন আব্দুল্লাহ, নির্বাহী পরিষদ সদস্য ড. শাকিলা জেসমিন, মফিদা আকবর, শাহনাজ পারভীন এলিস প্রমুখ। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক উদয় হাকিম।
 

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!