ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ১১ মে ২০২৬
ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আউলিয়া নগর এলাকায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে এ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। 

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আউলিয়ানগর এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ইঞ্জিনের নিচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, ইঞ্জিন সচল না থাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযোগ দেওয়া হয়। এরপর সন্ধ্যা ৭টার দিকে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয় এবং ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!