ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে খালের বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ধান

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১২, ২৮ এপ্রিল ২০২৬
সুনামগঞ্জে খালের বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ধান
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগরের ইকরছড়ি হাওরের জামখলা খালের বাঁধ ভেঙে জমির ফসল পানিতে তলিয়ে গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার হামিদপুর গ্রামের মনাই নদীর পানির চাপে খালের বাঁধটি ভেঙে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধের ভেতরে ইকরছড়ি হাওর এলাকার হামিদপুর, চান্দালিপাড়া, চাঁনপুর, গড়াকাটা, হরিনাকান্দী, তেলিগাঁও, বাগারপাড়া গ্রামের কৃষকরা প্রায় ২০০ একর বোরো জমিতে চাষাবাদ করেন। হাওরের অর্ধেক জমির ধান কাটা হয়েছে। হঠাৎ করে খালের বাঁধটি ভেঙে যাওয়ায় বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে।

Advertisement

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাওলাদার বলেন, মধ্যনগর উপজেলার একটি জলমহালের বাঁধ ভেঙে পানি ঢুকছে বলে জানা গেছে। এটি বোরো ফসলরক্ষার কোনো বাঁধ নয়। জলমহালের তীরে হয়তো কিছু ধান থাকতে পারে।

মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় ঘোষ বলেন, এটি বোরো ফসলরক্ষার কোনো বাঁধ নয়। ইকরছড়ি বিলের খালের ওপর দেওয়া একটি গ্রামীণ মাটির রাস্তা। নেত্রকোণার দুর্গাপুর এলাকার পাহাড়ি ঢলের পানির চাপে এটি ভেঙে গেছে। যেখানে পানি ঢুকছে সেটি প্রকৃতপক্ষে জলমহাল। জলমহালের তীরে ১১৪ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছিল। ৫০ হেক্টর জমির ধান কাটা হয়ে গেছে। পানিতে হয়তো ৫–১০ হেক্টর জমির ধান তলিয়ে যেতে পারে। তবে স্থানীয় লোকজন ধান কেটে তোলা ও বাঁধটি মেরামতের চেষ্টা করছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!