অপূর্ব সন্দ্বীপ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৌমুহনী বাজারসংলগ্ন পালপাড়া এলাকার নান্টুর ছেলে। সে স্থানীয় দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অপূর্ব বাড়ির উঠানে ইট ভাঙার জন্য একটি বৈদ্যুতিক বাল্ব সংযোগ দিতে গেলে অসতর্কতাবশত ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।