ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:১৭, ৫ এপ্রিল ২০২৬
সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ ‍উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এবাদুর রহমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। 

রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার বুড়িডহর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এবাদুর ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।

জানা যায়, গত রাতে বৃষ্টি হওয়ায় রোববার সকালে মাছ ধরতে যান এবাদুর। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

কোম্পানীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম বলেন, এবাদুরের পরিবার চাচ্ছে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে। তারা আইনি প্রক্রিয়ায় এগোচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!