ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:০৮, ৩ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সাফা (১৩ মাস) ও ইয়ামিন (৮ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু এবং বৃহস্পতিবার আরেক শিশুর মৃত্যু হয়। 
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নতুন করে ৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ২৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। রোগীর চাপ বাড়তে থাকায় তা সামলাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
 
জেলার বিভিন্ন সরকারি হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে আরও অনেক রোগী ভর্তি রয়েছে। তবে এ বিষয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে শুক্রবার সুনির্দিষ্ট কোনো তথ্য সরবরাহ করা সম্ভব হয়নি।
 
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজি মো. মাহবুবুল আলম মঞ্জু বলেন, আজ শুক্রবার ভোরে হামের উপসর্গ নিয়ে এক শিশু এবং গতকাল বৃহস্পতিবার আরেক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় দুই দিনে দুই শিশুর মৃত্যু হলো। স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও হামের চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
 
এ সময় তিনি রোগীর স্বজনদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!