ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাইকে যাচ্ছিলেন কক্সবাজার, পথে দুজনের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২, ২৬ মার্চ ২০২৬
বাইকে যাচ্ছিলেন কক্সবাজার, পথে দুজনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)। 

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি আরিফুল আমিন।

Advertisement

পুলিশ জানায়, মোটরসাইকেলে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন শরীফুল ও রাইসুল। তাদের সঙ্গে আরো কয়েকজন বন্ধুও অন্য মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি আরিফুল আমিন বলেন, ভোরে চট্টগ্রাম থেকে আসা লাল-সবুজ পরিবহন সার্ভিসের একটি বাস মোটরসাইকেল ও ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে দুই আরোহী আহত হন। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন স্থানীয়রা।

ওসি জানান, ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত বাস ফেলে পালিয়ে যান চালক ও সহকারী। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে স্বজনদের খবর পৌঁছানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!