রোববার (২২ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক উপজেলার উজানটিয়া খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সেখান থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট উদ্ধার করা হয়।
.png)
পরবর্তীতে উদ্ধারকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল, ৫ হাজার ২০০ লিটার ডিজেল এবং ২৫০ পিস বরফ উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটে থাকা ৫ জন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত ট্রলিং বোট, জাল, ডিজেলসহ আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন আরো বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।