ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় ছেলে নিহত, বাবা আহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৯, ৮ মার্চ ২০২৬
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় ছেলে নিহত, বাবা আহত
ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একই ট্রাকের চালক।

রোববার (৮ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার আলমদস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন (১৮) আহত ট্রাকচালক রাসেলের (৩৮) ছেলে। তারা নোয়াখালীর চর জব্বার উপজেলার সুবর্ণচর গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ২টার দিকে বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে আলমদস্তা এলাকায় এসে কাঠের লাকড়িবোঝাই একটি ট্রাকের চাকা খুলে যায়। পরে সেখানেই ট্রাকটি সড়কের পাশে থামিয়ে রাখে চালক। ভোর ৬টার দিকে গ্যাস সিলিন্ডার বোঝাই ঢাকাগামী অপর একটি ট্রাক পেছন দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার ছেলে নিহত হন ও চালক বাবা আহত হন। 

Advertisement

মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!