ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশীয় অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ৫ মার্চ ২০২৬
দেশীয় অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আব্দুল বারেক। ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের বোচাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ আব্দুল বারেক (৫৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। 

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। এর আগে গতকাল বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার আখাপুর গ্রামের বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। তিনি ওই গ্রামের মৃত শরীফ উদ্দীনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি রাতে বোচাগঞ্জ উপজেলায় নর্দান ইলেক্ট্রিসিটি সাইপ্লাই কোম্পানি (নেসকো) অফিসের ৩ নৈশপ্রহরীকে বেঁধে রেখে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নেসকো কর্তৃপক্ষ বোচাগঞ্জ থানা পুলিশ আব্দুল বারেককে প্রধান আসামি করে একটি চুরির মামলা দায়ের করে। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম আখাপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল বারেককে গ্রেফতার করে। এ সময় তার বাড়ি থেকে নগদ ৪ লাখ টাকা, চুরির কাজে ব্যবহৃত ১টি হাঁসুয়া, ৭টি লোহার রড, ১টি লোহার হাতলসহ রড, ১টি তালা কাটার লোহার কাঁচি, ১টি তালা কাটার কাঁচির ২য় অংশ, ১টি ফ্রেমযুক্ত হ্যাচকো ব্লেড, ১টি কালো রংয়ের ফুল প্যান্ট ও ১টি মানকি টুপি উদ্ধার করে পুলিশ।

Advertisement

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আব্দুল বারেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৯টি থানা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!