শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদরাসাসংলগ্ন ভুট্টাখেতের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশু সিরাজুল আল সামস ওই এলাকার মমিনুল ইসলামের ছেলে। সে আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু সামস ইফতারের পর নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসাসংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশে তার নিথর দেহ পাওয়া যায়। এ সময় শিশুটির পায়ের রগ কাটা, ডান পায়ের ঊরুতে কাটা, ঘাড়ের ডান পাশে কাটা, ডান হাতের বাহুতে কাটাসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত ছিল। তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, এটি একটি হত্যাকাণ্ড।
.png)
ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, এটি যেহেতু পার্শ্ববর্তী থানার ঘটনা, তাই তাদের খবর দেওয়া হয়েছে। মরদেহ সুরতহাল শেষে নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।