দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নস্থ ঘসিবাড়ি কেন্দ্রীয় শ্মশান কালী মন্দিরে স্থাপিত মূর্তির মুকুট এবং আঙুল ভাঙচুর করেছে দুষ্কৃতকারীরা। গত সোমবার (১৬ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ সময় পাঁচটি ছোট আকৃতির মূর্তির মধ্যে একটি মূর্তির মুকুট এবং একটি মূর্তির হাতের তিনটি আঙুল কে বা কারা গ্রিলের বাইরে থেকে ঢিল ছুড়ে ভেঙে দেয়।
পরবর্তীতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উল্লিখিত মন্দিরের সেবায়েত প্রতিমা দেবনাথ মন্দিরে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গেলে বিষয়টি তার নজরে আসে। এই ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দিপাংকর বর্মন, বীরগঞ্জের ওসি আব্দুল গাফফার ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, মন্দিরটি লোকালয় থেকে অনুমান ৪০০ গজ দূরে অবস্থিত।